রবিবার, ২১ Jun ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে হবে: প্রধানমন্ত্রী জনকল্যাণে জামায়াত নেতাকর্মীদের উৎসর্গিত হতে হবে: ডাঃ আব্দুল্লাহ মুঃ তাহের আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার” নড়াইলে অধ্যক্ষ শা ম আনয়ারুজ্জামানের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাফিনিয়ার চোট নিয়ে যা জানা গেল ইরান যুদ্ধে চীনের কূটনৈতিক জয়? উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর একজন ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্নযাত্রা- মো: হাছান উদ্দিন মিয়া

কত যে কষ্টে আছি গরু বাছুর নিয়ে তা কেউ জানেনা

বিশেষ প্রতিনিধি : এই অবস্থা আরো কিছুদিন থাকলে আমার মতো খামারিরা আর সোজা হয়ে দাঁড়াতে পারবেনা। বাণিজ্যিক ভিত্তিতে কৃষি খামার স্থাপনে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম (গাজর জাহিদ) বললেন, বর্তমানে প্রতিদিন নগদ ৪ হাজার টাকা খরচ হচ্ছে।

দিন যত যাচ্ছে পরিস্থিতি ততোই খারাপ হচ্ছে।
একদিন কোনো রকমে বেচা হলেও আরেকদিন পথেই ঢেলে দিতে হয় কষ্টের দুধ। বাজারেই তো মানুষ আসেনা কেনবে কে?

পাবনা জেলার ঈশ্বরদী’র আদর্শ কৃষি খামারের মালিক গাজর জাহিদ আরো বলেন, আমার খামারে ১০০টি গরু আছে। আমরা খাই না খাই তাদের প্রতিদিনের খাবার জোগান দিতেই হচ্ছে। নগদ যা ছিলো তা ইতোমধ্যেই শেষ হয়েছে।

মহা বিপদে আছে আমার মতো খামারিরা। একবার লচ গেলে তা আর কৃষক তুলতে পারেনা। ছিটকে পড়তে হয় এই ব্যবসা থেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: