রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাও, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল কর : বাম ঐক্য ফ্রন্ট

প্রেস বিজ্ঞপ্তি : আজ ১৯ জুন ২০২০ শুক্রবার সকাল ১১টায় অনলাইনে বাম ঐক্য ফ্রন্ট এর এক সভা অনুষ্ঠিত হয়। বাম ঐক্য ফ্রন্টের সমন্বয়ক, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দীন আহম্মদ নাসু’র সভাপতিত্বে সভায় ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরওয়ার মুর্শেদ, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রাজা মিয়া, শিবলুর বারী রাজু ও কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী, বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন।

বৈঠকে নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা সম্প্রতি ডিজিটাল আইনে সাংবাদিক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ আন্দোলনের কর্মীদের গ্রেফতারের নিন্দা জানান।

নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

এছাড়া ওই বৈঠক থেকে দেশের সকল হাসপাতালে করোনা ইউনিট স্থাপন, ব্যাপকহারে করোনা টেস্ট করা, ভেন্টিলেশন ও অক্সিজেনের সরবরাহ করার দাবি তোলা হয়।

নেতৃবৃন্দ, প্রতিটি হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সুবিধা নিশ্চিত করা, অক্সিজেন সিলিন্ডার নিয়ে অশুভ তৎপরতা বন্ধ করা, সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, পর্যাপ্ত বিশেষায়িত হাসপাতাল ও ফিল্ড হাসপাতাল তৈরি করা, জনসংখ্যার হিসাব অনুযায়ী ভেন্টিলেটর, আইসিইউ সুবিধা নিশ্চিত করা এবং অবিলম্বে পর্যাপ্ত চিকিৎসক, মহামারি বিশেষজ্ঞ ও নার্স নিয়োগ দেয়া, জণস্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক নাগরীকের জন্য হেলথ কার্ড ব্যাবস্থা করা, স্বাস্থ্যসেবা, সুলভমূল্যে ঔষধ ও স্বাস্থবীমা চালু করার দাবি করেন।

তারা, শ্রমিক ছাঁটাই বন্ধ ও ছাঁটাইকৃতদের প্রণোদনা প্রদান, গণরেশনিং ব্যবস্থা চালু এবং  জীবন ও জীবিকা সুরক্ষার দাবি করেন।

নেতৃবৃন্দ, দেশের এই পরিস্থিতিতে সকল বামপন্থীদের ঐক্যবন্ধ হয়ে শাসকশ্রেণীর বিরুদ্ধে গণ আন্দোলন ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: