সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি

নিউজ ডেস্ক : প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে ওমরাহ পালনের অনুমতি দেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগামী ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের অনুমতি দেবে দেশটি।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনা পরিস্থিতি মূল্যায়ন ও বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র ওমরাহ পালনের আকাঙ্ক্ষার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজরে

আগামী ৪ অক্টোবর থেকে শুরু হওয়া প্রথম ধাপে প্রতিদিন প্রায় ছয় হাজার মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। প্রথম ধাপে সৌদি আরবে থাকা দেশটির নাগরিক ও বিদেশিরা ওমরাহ পালনের অনুমতি পাবেন।

দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে ১৫ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর ২০ হাজার মুসল্লি ওমরাহ পালনের অনুমতি পাবেন।

করোনার ঝুঁকি পুরোপুরি দূর হয়ে গেলে চতুর্থ ধাপ শুরু হবে। এই ধাপে পবিত্র কাবা শরিফ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের কারণে গত সাত মাস ধরে সৌদি আরবে ওমরাহ পালন বন্ধ রাখা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: