বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথ : জান্নাত ফাতেমা

সামসুল আলম জলফিকার, বিশেষ প্রতিবেদক: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সংযুক্ত মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার বিজয়নগরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত মহিলা পরিষদের সভানেত্রী জান্নাত ফাতেমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, আইন শালিশি বিষয়ক সম্পাদক সামসুল আলম জলফিকার এবং সংযুক্ত মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শেফালী হোসেন।

এছাড়া সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য শম্পা বেগম, জোসনা বেগম, ফাতেমা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জান্নাত ফাতেমা বলেন, নারীর ক্ষমতায়ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান পথ। তিনি বলেন, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গীকার হওয়া উচিত— নারীর ক্ষমতায়নের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা এসব অপরাধ প্রতিরোধে নারী সমাজকে বৃহত্তর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা সরকারের প্রতি নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং সংখ্যালঘুদের ওপর জুলুম-নির্যাতন বন্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: