সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম
লক্ষ্মীপুর সদরে মামলা নিষ্পত্তিতে চর রমনী মোহন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদ গোবিন্দের পরকীয়া নিয়ে ভরা মঞ্চে মুখ খুললেন স্ত্রী হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করল ইসরায়েল যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী আর্জেন্টাইন কোচে ভর করে জার্মানিকে হারাতে চায় প্যারাগুয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন নড়াইলের লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত মুন্সীগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক খুন আটক-২ বীর মুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

বরিশাল ব্যুরো : বাংলাদেশের বীমা শিল্পের অন্যতম প্রতিষ্ঠান এর পক্ষ থেকে বরিশালের উজিরপুরে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) বিকেল ২টায় বরিশাল নগরীর নবগ্রাম রোড বটতলায় অবস্থিত ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের বরিশাল সার্ভিস সেন্টার কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ হারতা গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী ও নমিনি মোসাম্মৎ খাদিজা বেগমের হাতে ১ লাখ ৩৮ হাজার ২৯৮ টাকার মৃত্যু দাবির চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সার্ভিস সেন্টারের এভিপি ও ইনচার্জ মো. রবিউল আলম মোল্লা, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বরুণ কুমার মিত্র, এজিএম কৃষ্ণ কান্ত রায়, মার্কেটিং অফিসার মো. সিরাজুল ইসলাম মাস্টার, মো. মাহফুজ আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অফিস সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার দক্ষিণ হারতা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান পেশায় একজন কৃষক ছিলেন। তিনি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হারতা অফিসের মাধ্যমে স্ত্রী খাদিজা বেগমকে নমিনি মনোনীত করে আটটি কিস্তির মাধ্যমে মোট ৪৮ হাজার ৫৬০ টাকা জমা প্রদান করেন। পরবর্তীতে আকস্মিক মৃত্যুবরণ করলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে কোম্পানির পক্ষ থেকে খাদিজা বেগমের নামে ১ লাখ ৩৮ হাজার ২৯৮ টাকার মৃত্যু দাবির চেক ইস্যু করা হয়।

তবে প্রথম চেকটি হারিয়ে যাওয়ায় কোম্পানি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে গত ২৭ এপ্রিল পুনরায় আরেকটি চেক প্রদান করে। পরে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বরিশাল অফিসে সেই চেক হস্তান্তর করা হয়।

চেক পেয়ে খাদিজা বেগম ও তার পরিবারের সদস্যরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: