শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

শ্বশুরকে হারালেন সাকিব

নিউজ ডেস্ক :: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল না খেলেই মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন জেমকন খুলনার সাকিব আল হাসান। উদ্দেশ্য ছিল গুরুতর অসুস্থ শ্বশুরের পাশে দাঁড়াবেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুঃসংবাদ পেলেন সাকিব।

বুধবার দুপুরে সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ (৭২) পৃথিবী ছেড়েছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিস স্টেটে বসবাসকারী মমতাজ আহমেদ দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। কিছুদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

শ্বশুরের অবস্থার অবনতির কথা শুনেই বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপের ফাইনালের আগেই সরে দাঁড়ান সাকিব। তিনি জেমকন খুলনার হয়ে খেলছিলেন। দলটি শুক্রবার গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ফাইনাল খেলবে।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তার সন্তানরা অনেক দিন থেকে যুক্তরাষ্ট্রে আছেন। কয়েক মাস আগে এই দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান জন্ম নেয় ওখানেই। সাকিবও করোনা শুরুর আগে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, ছিলেন অনেক দিন। যুক্তরাষ্ট্র থেকেই মাঝে মধ্যে দেশে আসেন তিনি।

উল্লেখ্য, সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিনের বাড়ি নরসিংদীতে। প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসী তিনি। তার মরদেহ দেশে আনা হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নেওয়া হবে সিদ্ধান্ত।

শ্বশুরের মৃত্যুর মাত্র দু’দিন আগে আরো একটি দুঃসংবাদ পেয়েছিলেন সাকিব। গত সোমবার মৃত্যুবরণ করেন তার ফুফা ওমর আলী (৬৬)। তাকে দাফন করা হয়েছে মাগুরায়।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: