শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

নিক্সনদের না থামালে নীতিনির্ধারকদেরও গণ আদালতে বিচার হবে : কাদের মির্জা

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, নিক্সন চৌধুরী সাহেব আপনি কি করেন এদেশের মানুষ জানে, মিডিয়া কর্মীরাও জানে। আমি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বলবো আপনারা যদি নিক্সন চৌধুরীর মতো এই অপরাজনীতিবিদদের না থামান গণআদালতে একদিন আপনাদেরও বিচার হবে।

বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টায় বসুরহাট রূপালী চত্ত্বরে ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, কিছু নেতা মন্ত্রীত্ব পেয়ে দেশে লুটপাট চালাচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বিএনপি-জামায়াত এলাকা ছাড়া, হামলা-মামলার শিকার হয়। আবার বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে আওয়ামীলীগ এলাকা ছাড়া হয়। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।

মতবিনিময় অনুষ্ঠানে মেয়র কাদের মির্জা বিভিন্ন সরকারী দপ্তরের অনিয়ম উল্লেখ করে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সাথে গণশুনানী করে ঘুষ বন্ধ করে জনসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি আদায় করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: