বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

মোংলায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ৫০টি ঘর

মোংলা প্রতিনিধি :: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিরবারকে জমি এবং গৃহ প্রদান উপলক্ষে মোংলার মাকোড়ঢোন গ্রামে ৫০টি দৃষ্টিনন্দন ঘর নির্মান করা হয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে সরকারি নির্দেশনা অনুযায়ি টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারের নেতৃত্বে সেমিপাকা ঘর গুলির নির্মান কাজ শুরু হয়।

২৩ জানুয়ারি শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মোংলার ভূমিহীন ও গৃহহীন ৫০ পরিবারের মধ্যে মুজিববর্ষের উপহার হিসেবে ঘরগুলি প্রদান করবেন। একই সময়ে সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৬
হাজার ১ শো ৮৯ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২শতক জমি এবং ১টি সেমি পাকা ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করবেন।

উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার জানান মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মাকোড়ঢোন গ্রামের মোংলা নদীর তীর ঘেষে নির্মিত হয়েছে ৫০টি সেমিপাঁকা ঘর। ”মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান” প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে ডিসি এবং উপজেলা পর্যায়ে ইউএনও কে করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় গৃহ নির্মান কাজ বাস্তবায়ন করেছে। প্রতিটি ঘরে রয়েছে ২টি কক্ষ, ১টি রান্না ঘর, এবং ১টি টয়লেট ও সামনের দিকে টানা বারান্দা। স্থানীয় ইউপি সদস্য হারুন মল্লিক জানান লাল সবুজ এবং নীল টিন, অফ-হোয়াইট কালারের
দেয়ালের সমন্বয়ে ঘর গুলি দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর হয়েছে।

ঘর পাওয়ার সুবিধাভোগী তালিকায় থাকা চাঁদপাই ইউনিয়নের মাকোড়ঢোন গ্রামের আঃ রহিম শেখ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে মাথা গোঁজার ঠাই হতে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ভূমিহীন- গৃহহীন পরিবারের পক্ষ থেকে প্রাণভরে দোয়াকরি মহান আল্লাহ তায়ালা যেন থাকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ঘর বিষয়ে বলেন মাননীয় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতা ও পরামর্শে স্বচ্ছতা এবং সততার সাথে শতভাগ মান বজায় রেখে গৃহ নির্মান কাজ সর্বশেষ পর্যায়ে রয়েছে।

উল্ল্যেখ্য সরকার দুই ক্যাটাগরিতে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা ইতিমধ্যে তৈরি করেছে। এর মধ্যে ’ক’ শ্রেণীতে অর্থ্যাৎ ভূমিহীন ও গৃহহীন ২ লাখ ৯৩ হাজার ৩৬১টি পরিবার এবং ’খ’ শ্রেণীতে অর্থ্যাৎ জমি আছে কিন্তু ঘর নেই এমন রয়েছে ৫লাখ ৯২ হাজার ২৬১টি পরিবার। যাদের সবাইকে পর্যায়ক্রমে মুজিব শতবর্ষ উপলক্ষে সেমিপাকা ঘর উপহার হিসেবে প্রধান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: