শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি :: লক্ষ্মীপুরের মান্দারীতে কাভার্ড ভ্যানের চাপায় মো. সুমন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছে। শনিবার (২৩ জানুয়ারী) সকালে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের মান্দারী বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুমন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের রতনপুর গ্রামের রুহুল আমিনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান মান্দারী বাজার ব্রিজের উপর পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে আসে। এ সময় সিএনজি স্ট্যান্ডে সুমন তার সিএনজি অটোরিকশা পাকিং করে দাড়িয়ে ছিলেন। কাভার্ড ভ্যানটি সুমনকে চাপা দিলে সুমন ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চেষ্টা চালিয়ে কাভার্ড ভ্যানটির গতিরোধ করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। সিএনজি এবং কাভার্ড ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: