শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

বার্সাকে টপকে দুইয়ে রিয়াল

নিউজ ডেস্ক :: লা লিগায় বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে ফিরল শিরোপাধারীরা। এর আগে সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে ছিল বার্সা আর তিনে ছিল রিয়াল। এবার গেতাফের বিপক্ষে প্রত্যাশিত জয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে গেতাফের বিপক্ষে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। করিম বেনজেমার গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান ফেরলঁদ মঁদি। লিগে এই প্রথম টানা দুটি জয় পেল রিয়াল।

যদিও এই ম্যাচে একাদশ সাজাতে ওলট-পালট করতে হয়েছে কোচ জিদানকে। কেননা সের্হিও রামোস, এদেন আজার, ফেদে ভালভেরদেসহ আট জন চোটাক্রান্ত। হলুদ কার্ডের খাড়ায় নিষিদ্ধ টনি ক্রুস। নিয়মিতদের মধ্যে মাত্র ১২ জন সুস্থ খেলোয়াড়কে নিয়ে দল সাজান জিদান।

তবে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে রিয়াল। কিন্তু আক্রমণে ছিল না তেমন ধার। তারপরও শুরুর দিকেই দারুণ দুটি সুযোগ পায় তারা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। তাই প্রথমার্ধ গোলশূন্য থাকতে হয়েছে রিয়ালকে।

দ্বিতীয়ার্ধে নেমেও আরও কয়েকটি ভালো সুযোগ নষ্ট হয় রিয়ালের। অবশেষে ৬০তম মিনিটে গোলের খড়া কাটে তাদের। ডান দিক থেকে ভিনিসিউস জুনিয়রের দারুণ ক্রসে লাফিয়ে নেওয়া হেডে দলকে এগিয়ে দেন বেনজেমা। এ নিয়ে আসরে তার গোল হলো ১১টি।

এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে মঁদি। বাঁ দিক থেকে মার্সেলোর বাড়ানো ক্রসে টোকা দিয়ে বল জালে পাঠান মঁদি। আসরে মার্সেলোর এটি প্রথম অ্যাসিস্ট, আর মঁদির প্রথম গোল।

বাকী সময়ে কোন পক্ষই আর গোলের দেখা পায়নি। ফলে দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

২২ ম্যাচে ১৪ জয় ও চার ড্রয়ে রিয়ালের পয়েন্ট হলো ৪৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট কম নিয়ে নেমে গেছে তিন নম্বরে। আর ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ।
এএইচ/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: