মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
ইতিহাস পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় নিরাপত্তার চাদর, প্রতিটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি বড়াইগ্রামে অবৈধ ‘ঢাকা কিং বেকারি’তে যৌথ অভিযান: ম্যানেজার আটক, ২০ হাজার টাকা জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা করে রাতেও খোলা কুলাউড়ার শপিংমল-দোকানপাট কুমিল্লায় গ্যাসের জন্য মহাসড়কে পণ্যবোঝাই গাড়ির দীর্ঘ লাইন, বন্ধ আঞ্চলিক গণপরিবহন আগামীকাল জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কম‌লো স্বর্ণালংকারের দাম ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট বোলার দেখে খেলিনি, বলের মেরিট বুঝে খেলেছি : তানজিদ আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

২০২১ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ওসাকা

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা। শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ফাইনালে ব্র্যাডিকে  ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দেন তৃতীয় বাছাই ওসাকা।

তিন সেটের এই খেলায় প্রথম দুই সেট জিতেই ট্রফি জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী এই তারকা।ওসাকা এ নিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতলেন।

এর আগে, ২০১৯ সালে প্রথমবার জিতেছিলেন তিনি। এছাড়াও তার ট্রফি ক্যাবিনেটের সংগ্রহে রয়েছে ২০১৮ এবং ২০২০ সালের ইউএস ওপেনের খেতাব। গত বছর ইউএস ওপেনের সেমি-ফাইনালেও ব্র্যাডিকে হারিয়েছিলেন ওসাকা।

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে অপরাজিত ওসাকা সব মিলিয়ে জিতলেন টানা ২১ ম্যাচ। র‌্যাঙ্কিং হালনাগাদ হলে তালিকার দুই নম্বরে উঠে আসবেন ওসাকা।

সূত্র : দ্যা গার্ডিয়ান।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: