মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেলবোর্নে লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক :: সপ্তাহব্যাপী লকডাউনের আওতায় থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের ৫০ লাখেরও বেশি বাসিন্দাকে। নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার এ লকডাউনের নির্দেশ জারি করেছে সেখানে।

রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মেলবোর্ন ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আশেপাশের বাসিন্দাদের মধ্যরাত থেকে আগামী সাতদিন ঘরে অবস্থান করতে হবে। কারণ করোনার সংক্রমণ দ্বিগুণ হয়ে ২৬ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই শনাক্ত হয়েছে ১১ জন।

মারলিনো বলেন, অত্যন্ত সংক্রামক ভাইরাস যে ছড়িয়ে পড়েছে, গতকাল আমরা তার প্রমাণ পেয়েছি। এটি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ গোত্রের ভাইরাস যা দ্রুত ছড়িয়ে পড়ে। এই ভাইরাস বি১৬১৭ নামে পরিচিত, যা ভারতে ব্যাপকভাবে ছড়িয়েছে।

মহামারি শুরুর পর এই নিয়ে চতুর্থবারের মতো লকডাউন জারি করা হলো মেলবোর্নে। গত বছর এই শহরে চারমাস পর্যন্ত লকডাউন জারি ছিল। সূত্র- বিবিসি।

এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: