মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
মানিকগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাঙামাটির হরিণা সীমান্তে চায়না রসুন ও ইউরিয়া সার জব্দ শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. তাহের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন উজিরপুরে আমেরিকা প্রবাসী কবির হাসান মৃধার মৃত্যুতে -এমপি শরফুদ্দীন সান্টুর শোক উজিরপুরে ময়না শিশু পার্কে অবৈধ ঝুপড়ি ঘর ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর বড়াইগ্রামে টয়লেট বরাদ্দে কোটি টাকার ডিজিটাল চাঁদাবাজির অভিযোগ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের করোনা টিকা

নিউজ ডেস্ক :: আগামী সপ্তাহে চীনের সিনোফার্মের করোনা টিকার প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এ কথা জানিয়ে ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতে সিনোফার্মের করোনা টিকার ক্রয়কৃত প্রথম চালান আসতে পারে। ভালো অঙ্কের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।

ইতোমধ্যে দেশে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা এসেছে। তার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেয়ার কার্যক্রম চলছে। চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকেও ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে। অপরদিকে কোভ্যাক্স বাংলাদেশকে এক কোটি ডোজ টিকা দেবে বলেও জানা যায়।

পি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: