রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রে মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বন্যার পানিতে গোলস করার সময় হামিদুর (১৫) ও রহিত (১২) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (২৮জুন) হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর মৌজার গন্দর ব্রীজ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

হামিদুর হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামের মৃত আলম দর্জির ছেলে এবং রহিত একই উপজেলার ৩নং বকুয়া ইউনিয়নের নারগুন গ্রামের সোহাগের ছেলে।

স্থানীয়রা জানান, শিহিপুর-গন্দর ব্রীজের পশ্চিম পার্শ্বে কয়েকজন ছেলে পানির মধ্যে ফুটবল খেলছিল আর গোসল করতেছিল। এসময় হামিদুর ও রহিত নামে দুইজন পানির স্রোতে গভীর পানিতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালানো হয়। ঘটনার কিছুক্ষনের মধ্যে হামিদুরের লাশ উদ্ধার করা হলেও রহিতের লাশ গভীর পানিতে তলিয়ে যায়।

পরে রানীশংকৈল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তার দ্রুত ঘটনাস্থলে আসে। তবে তাদের সাথে ডুবুরি দল না থাকার কারণে তারা উদ্ধার কাজে সহযোগিতা করতে পারেনি। বিকাল ৪টার সময় স্থানীয়দের সাহায্যে রহিতের লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: