বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

এবার করোনায় আক্রান্ত প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। সোমবার নিজেই এক টুইট বার্তায় তিনি এই খবর জানান।

টুইটারে ভারতের এই সাবেক প্রেসিডেন্ট জানান, অন্য এক দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ।

তিনি টুইটারে আরও লিখেছেন, গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে সেলফ আইসোলেসনে থাকুন এবং করোনা পরীক্ষা করুণ।

ভারতের সাবেক এই প্রেসিডেন্টের বর্তমান বয়স ৮৪ বছর। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

এদিকে প্রণব মুখার্জি ছাড়াও এর আগে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি এখনো হাসপাতালেই আছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম-এর বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তবে ড. ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছে দেশটির আরও বহু রাজনীতিবিদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: