বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
নির্ভুল মানচিত্রই উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা কালিগঞ্জে গরুর ক্ষুরা ও পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান নড়াইলে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক সর্বনাশা মাদকের থাবায় বিপন্ন সমাজ: গোপালগঞ্জে সম্মিলিত প্রতিরোধের ডাক চৌদ্দগ্রামে এলজিইডির ৩০ সড়কে বেহাল দশা, চরম জনদুর্ভোগ উজিরপুর খাদ্য গুদাম পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেন – এমপি সান্টু জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল

বরিশালের উজিরপুরে এ্যাম্বুলেন্সে মৃতদেহ নিয়ে ফেরার পথে লাশ হলো আরও ৬ জন

বরিশাল থেকে শামীম আহমেদ : শিশু সন্তানের লাশ নিয়ে ফেরার পথে লাশ হলো একই পরিবারের ছয় জন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে। লাশবাহী এ্যাম্বুলেন্স, কাভার্ড ভ্যান ও এমএম পরিবহন কোম্পানির একটি বাসের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন নারী এবং বাকি পাঁচজন পুরুষ। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তবে তারা রাজধানীর উত্তরার শিনশি জাপান নামের একটি বেসরকারি হাসপাতালে ৬ই সেপ্টেম্বর তামান্না নামের একটি শিশু জন্ম হয়। দু’দিন পরে শিশুটি মারা গেলে মৃত লাশ নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এ্যাম্বুলেন্স যোগে ঝালকাঠি ফিরছিলেন। তথ্য নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ‘এ্যাম্বুলেন্সটিতে এক শিশুর মৃতদেহ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। এ্যাম্বুলেন্সটিতে মৃতদেহসহ মোট ৭ জন ছিলেন।

পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী খুলনার গাজী রাইস মিল লেখা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভানের পেছনে থাকা যাত্রীবাহী এম.এম পরিবহন নামের একটি বাস ওই কাভার্ড ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রীর।

একজন বেঁচে গেলেও তার অবস্থাআশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ওসি আরও জানান, ‘উপজেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। তাই এ্যাম্বুলেন্স কেটে ভেতর থেকে মৃতদেহ বের করা হচ্ছে। অপরদিকে দুর্ঘটনার ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। এতে যাত্রী এবং শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: