বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

সাংবাদিক আইয়ুব রানা’র হয়রানী মুলক মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক : বিগত ২০১৭ সনের ১৮ অক্টোবর মিথ্যা অভিযোগে বরগুনা জেলার বুড্ডিষ্ট রাখাইন নেতা বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ উসিট মং কে গ্রেফতার করা হয়। পরে ২০ অক্টোবর উসিট মং ও তাঁর স্ত্রী মিয়ানমার রাখাইন স্টেটের গণতন্ত্রীকামী নেত্রী ম্রা রাজা লীনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ঢাকা বিমান বন্দর থানায় মিথ্যা বানোয়াট অভিযোগে ভূয়া রাষ্ট্র বিরোধী মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে উক্ত মামলায় সন্দেহ বশত: কালিয়াকৈর প্রেসক্লাবের তৎকালীন সভাপতি ও অর্ধ সাপ্তাহিক সুবাণী পত্রিকার সম্পাদক, দৈনিক বাঙলার জাগরণ এর সহকারী সম্বিপাদক, শিষ্ট সাংবাদিক লেখক সংগঠক আইযুব রানাকে বিগত ১৪ নভেম্বর ২০১৭ তারিখে দিবাগত রাতে টান কালিয়াকৈর পৈত্রিক বাড়ী থেকে হয়রানী মুলক ভাবে গ্রেফতার করা হয়। ৯ মাস কারাভোগের পর উচ্চ আদালতের রায়ে বিগত ১৫ আগষ্ট ২০১৭ তারিখে তিনি জামিনে মুক্তি পান।

পরে উচ্চ আদালতের রায়ে উসিট মং জামিন পেয়ে যান এবং ম্রা রাজা লীনকে চার্জ গঠনের সময় আসামী থেকে বাদ দেয়া হয়। অত: পর দীর্ঘ প্রায় ৮ বছর আইনি লড়াইয়ের পর ঢাকা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল মামলা শুনানী ও স্বাক্ষী গ্রহন শেষে আদালত আইয়ুব রানা ও উসিট মং কে বেকসুর খালাসের আদেশ প্রদান করেন।

আইয়ুব রানার পক্ষে মামল পরিচালনা করেন, এড. নজরুল ইসলাম চৌধুরী ও ব্যারিষ্টার মাসুদ এ চৌধিরী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: