শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

মহদীপুর বন্দর থেকে ৪০০ ট্রাক পেঁয়াজ ফিরিয়ে নিল ভারত

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আট ট্রাক পেঁয়াজ আসার পরই রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের মহদীপুর কাস্টমস কর্তৃপক্ষ। আটকে থাকা চার শতাধিক ট্রাকের মধ্যে ৩শ’ ট্রাক শনিবার বিকেলে এবং বাকি ১শ’ ট্রাক পেঁয়াজও বন্দর থেকে সরিয়ে নিয়েছে সংশ্লিষ্টরা।

আবার যেসব পেঁয়াজ রপ্তানি করা হয়েছে তার এক তৃতীয়াংশই পচা বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। আনুষ্ঠানিক ঘোষণা আসে সন্ধ্যায়। এর ফলে সীমান্তে পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক আটকা পড়ে। ভারত রপ্তানি বন্ধ করার পর বাংলাদেশে দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়।

সোনামসজিদ স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট আ. আওয়াল জানান, ১৪ সেপ্টেম্বরের আগে টেন্ডারকৃত পেঁয়াজ সোনামসজিদ বন্দর দিয়ে কী পরিমাণ ছিল তা নিশ্চিত না হওয়া গেলেও টেন্ডারকৃত পেঁয়াজের পরিমাণ আরও বেশি। কিন্তু বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা পেঁয়াজ ভারত না দিয়েই ফিরিয়ে নিচ্ছে।

তিনি আরও জানান, হাতেগোনা কয়েকটি ট্রাকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার ভয়ে স্থানীয় আড়তগুলোতে খালাস করা হয়। বাকি আটকে পড়া পেঁয়াজ বন্দর থেকে সরিয়ে ফেলেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে, শনিবার ভারত থেকে আসা ২শ’ ১৩ মেট্রিক টন পেঁয়াজের এক তৃতীয়াংশই পচা হওয়ায় পানির দরে অধকিাংশ পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে ব্যবসায়ীদের। আবার পচে যাওয়ায় কেউ কেউ পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হয়েছেন। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে খাদিজা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আজিজুল ইসলাম জানান, আটকে থাকা ১০ ট্রাক পেঁয়াজের মধ্যে ২ ট্রাক পেঁয়াজ এসেছে তার। যেগুলোর এক তৃতীয়াংশই ফেলে দিতে হয়েছে। অর্ধেক পেঁয়াজ ২৫-৩০ টাকা কেজি দরে এবং কিছু পেঁয়াজ ৩৫-৪০ টাকা দরে বিক্রি করতে পেরেছেন।

সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, ভারত মহদীপুর দিয়ে ৮টি ট্রাকে ২শ’ ১৩ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করে বাকি পেঁয়াজ সরিয়ে নিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: