সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঠাকুরগাঁও যুবদলের বিক্ষোভ

মো. মুজিবুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধ : দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল।

বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে ঘণ্টাব্যাপী এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদ হাসানসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের মদদপুষ্ট একটি গুপ্ত সংগঠন গোপনে তৎপর থেকে দেশে ধারাবাহিকভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, সাধারণ মানুষকে হত্যা করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। অথচ সরকার নির্বিকার দর্শকের ভূমিকায় রয়েছে। এর ফলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে।

নেতারা আরও বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে যুবদল রাজপথে আছে এবং থাকবে। কোনো নিপীড়ন ও ষড়যন্ত্রের কাছে যুবদল মাথানত করবে না।”


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: