বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

হাসান তারিক চৌধুরী বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদের সম্পাদক পূন:নির্বাচিত

নিউজ ডেস্ক : বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হাসান তারিক চৌধুরী নেপালের কাঠমান্ডুতে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব গণতান্ত্রিক আইনজীবী পরিষদ এর ১৯তম কংগ্রেসে সংগঠটির কেন্দ্রীয় সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

জনগণের অধিকারের জন্য আইন প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সম্মেলনে সারা দুনিয়ার বিভিন্ন দেশের বিজ্ঞ আইনজীবীগণের সাথে এই সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। গত ১৮ জুলাই কাঠমান্ডুতে এ সম্মেলন উদ্ভোধন করেন নেপালের মাননীয় প্রধানমন্ত্রী, নেপালের কমিউনিস্ট পার্টি (ইউ এম এল) এর চেয়ারম্যান কমরেড কে পি শর্মা অলি।

এছাড়াও নেপালের মাননীয় আইনমন্ত্রী, এটর্নি জেনারেল, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, যুক্তরাজ্য, ভিয়েতনাম, ফিলিপাইন, ইরাক, গ্রীস, ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, কোরিয়া, পাকিস্তান, ভারত, নেপাল ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আইনজীবীগণ অংশ নেন। সেখানে তারা ফ্যাসিবাদ, মানবাধিকার, আইনের শাসন, পরিবেশ এবং ভূরাজনীতি বিষয়ক নানা সেমিনারে অংশ নেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: