রবিবার, ৩১ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

১৪ মাস পর মুক্তি পেলেন মেহবুবা মুফতি

নিউজ ডেস্ক:: জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ১৪ মাস পর গৃহবন্দী দশা থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার রাতে তাকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেশটির কেন্দ্রীয় সরকার।এ পদক্ষেপের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীর বিশেষ সাংবিধানিক মর্যাদা হারায়। ওই সময রাজ্যের অন্যসব নেতাদের সঙ্গে মেহবুবাকেও আটক করা হয়। সেই সঙ্গে রাজ্যকে দ্বিখণ্ডিত করে দুটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করা হয়।

বিতর্কিত আইনের আওতায় বিনা অভিযোগে মেহবুবাকে সর্বোচ্চ দুই বছরের জন্য গৃহবন্দী করা হয়েছিল।

মেহবুবার মেয়ে মায়ের আটককে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছিলেন।

মায়ের মুক্তির পর মঙ্গলবার মেহবুবার মেয়ে মায়ের অ্যাকাউন্ট থেকে টুইটারে লিখেছেন, ‘ অবেশেষে মুফতির অবৈধ আটক শেষ হলো। এই কঠিন সময়ে আমাকে সমর্থনকারী সকলকে ধন্যবাদ জানাই’।

ধারণা করা হয়, ভারত সরকার গত বছরের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর নেতাকর্মী, স্থানীয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ীসহ হাজার হাজার লোককে আটক করেছিল। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এ ধরনের উদ্যোগের প্রয়োজন ছিল। ওই সময় আটক আরও দু’জন সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং ফারুক আবদুল্লাহকে মার্চে মুক্তি দেওয়া হয়েছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: