মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

সাংবাদিক সামসুল আলম জুলফিকার এর ভাই বাবুলের ইন্তেকাল

সাকুরুল আলম মিলন :: সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সামসুল আলম জুলফিকার এর ভাই মাহবুব আলম বাবুল বেপারী ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছে। গত শুক্রবার ১৬ অক্টোবর সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাবুল পূর্ব সুজনকাঠি গ্রামের মৃত সমশের উদ্দিন বেপারীর ছোট ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাজার শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুর সাত্তার মোল্লা, গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা বিএনপি’র সভাপতি কবির হোসেন তালুকদার, গৈলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বর শহিদুল ইসলাম, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব আব্দুর রাজ্জাক তালুকদার, বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সৎ সঙ্গ ফাউন্ডেশনের উজিরপুর উপজেলা শাখা সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার. উজিরপুর প্রেস কাবের সভাপতি আব্দুর রহিম সরদার, বাংলাদেশ সংযুক্ত তাঁতী সমিতির কেন্দ্রীয় নেতা তাঁতী এনামুল হক।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে অসুস্থ্য হলে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই বিকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল ৯ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সামসুল আলম জুলফিকার এর ছোট ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, সৎ সঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি শ্রমিক নেতা হারুনার রশিদ ভূইয়া, গাজিপুর জেলা শাখা আহ্বায়ক কাজী সিরাজুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব মাঃ ডা. সিরাজুল ইসলাম সিরাজী, নারায়ণগঞ্জ জেলা শাখা আহ্বায়ক ফারুক হোসেন হৃদয়, চাঁদপুর মতলব উত্তর উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম খোকন, দৈনিক বাঙলার জাগারণ সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন। এছাড়াও আগৈলঝাড়ার রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক সহ অন্যান সাংবাদিক বৃন্দ।

আজ বাদ আসর গৈলা ইউনিয়নের ১২টি মসজিদে মহুরুমের শান্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: