রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

নোয়াখালীতে ধর্ষণ পর নগ্ন ছবি ধারণের দায়ে এক যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে বসতঘরে ঢুকে জোর পূর্বক এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মজিবুল রহমান শরীফ (৩২) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকন’র ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

বুধবার এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ (২৯) অভিযুক্ত শরীফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে চাটখিল থানায় মামলা দায়ের করেন। অপরদিকে, নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, আটক শরীফের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ ৮ মামলার রয়েছে।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শরীফ তার দূর সম্পর্কের ভাসুরের ছেলে। বুধবার ভোর ৫ টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। শরীফ সুকৌশলে গৃহবধূর টিনশেড ঘরে প্রবেশ করে জোর পূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়।

চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেছে। মামলার আলোকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে দুপুর ৩টার দিকে নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, গৃহবধূ মামলায় উল্লেখ করেছেন ধর্ষণের সাথে ফোনে তার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে শরীফ। শরীফকে আটক করলেও ওই ফোন এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ফোনটি উদ্ধারে তাকে নিয়ে অভিযান পরিচালনা করবে।

তদন্ত দুলাল মিয়া বলেন, আগামীকাল তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: