শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

আ.লীগ নেতা হুমায়ুন মাহমুদের ইন্তেকাল, প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক :: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সিনেট সদস্য অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হুমায়ুন মাহমুদের প্রথম জানাযার নামাজ শুক্রবার সকাল ৯টায় ঢাকার ইস্কাটন গার্ডেন জামে মসজিদ এবং দ্বিতীয় জানাযা দেবিদ্বারের মোহাম্মদপুর সেরাজুল হক কলেজ মাঠে বেলা ৩টায় অনুষ্ঠিত হয়। পরে তাকে দেবিদ্বারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: