শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

হেলিকপ্টারে চড়ে বিয়ে, ছাত্রলীগ নেতার ইচ্ছা পূরণ

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন শাখাওয়াত হোসেন সাকু নামে সাবেক এক ছাত্রলীগ নেতা। মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার সদর পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে এই বিয়ের আয়োজন করা হয়।

শাখাওয়াত হোসেন সাকু উপজেলার বিশনন্দী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই গ্রামের হাজী খোকনের ছেলে।

জানা গেছে- মঙ্গলবার শাখাওয়াত হোসেন সাকু বিয়ে করতে যান সদর পৌর সভার মুকুন্দী গ্রামে। মুকুন্দী গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে শাহিনুর আক্তারকে বিয়ে করেন তিনি। ওইদিন দুপুর ২টা ৪৫মিনিটে বিশনন্দী মসজিদের সামনে থেকে হেলিকপ্টারে চড়েন বর শাখাওয়াত হোসেন সাকু। যাত্রা করেন কনের বাড়ির উদ্যেশ্যে।

এ সময় শত শত লোকের ভিড় জমে যায় কনের বাড়িতে। ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন জানান, আমার ইচ্ছা ছিলো হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। সেই ইচ্ছে পূরণ হয়েছে।

এদিকে, কনের বাড়িতে বিয়ে শেষে নববধূকে সঙ্গে নিয়ে একই হেলিকপ্টারে চড়ে ৪টা ১০মিনিটে নিজ বাড়িতে এসে পৌছাঁন শাখাওয়াত হোসেন। উল্লেখ্য, বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব মাত্র ৭-৮ কিলোমিটার।
এনএস/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: