শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শিরোনাম
ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ গোপীবাগে পার্ক প্রকল্প ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়াই বাড়ি ভাঙার অভিযোগ

হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত ট্রাম্পের

নিউজ ডেস্ক :: হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জো বাইডেন যদি আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনী হন, তাহলে তিনি হোয়াইট হাউজ ছাড়বেন।

গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এখনও মেনে মেননি ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, পরাজয় মেনে নেয়াটা ‘কঠিন’ হবে। এসময় তিনি আরও একবার নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবমিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেন এ পর্যন্ত ৩০৬টি ও ট্রাম্প ২৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন। বাইডেন প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি ভোট পেয়েছেন। এমনকি তিনি ট্রাম্পের চেয়ে ৬০ লাখেরও বেশি পপুলার ভোট পেয়েছেন।

ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণার জন্য আগামী মাসে বসবেন ইলেকটোরালরা। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে জো বাইডেনের। যদিও নির্বাচনের ফল পরিবর্তন করতে আইনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ট্রাম্প। তবে সেগুলো খারিজ করে দেয়া হয়েছে।

এর আগে এ সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচিত বাইডেনের টিমের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সম্মত হন ট্রাম্প। কয়েক সপ্তাহের অনিশ্চিয়তার পর ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসতে রাজি হন।

সূত্র : আলজাজিরা
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: