শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

নোয়াখালী সুবর্ণচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত, আটক ১

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরজব্বারের চর পানাউল্যায় জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাশেম মাঝি (৬০)নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক মুল অভিযুক্ত শফিক মিজিকে (৬৫) আটক করেছে চর জব্বার থানা পুলিশ।

নিহত কাশেম মাঝি (৬০) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর পানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। সে ইমান আলী বাজারের কাপড় ব্যবসায়ী। আটককৃত শফিক মিজি একই ইউনিয়নের মৃত ফজলের রহমানের ছেলে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমানআলী বাজারে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে কাশেম মাঝির ছেলের সাথে একই এলাকার শফিক মিজির বাকবিতন্ডার এক পর্যায়ে তার বাবা মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার পথে ছুরিকাঘাতে গুরুত্বর আহত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় কাশেম মাঝিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে মুল অভিযুক্তকে আটক করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: