বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

ফিটনেস পরীক্ষায় পাস করলেন মাশরাফি

নিউজ ডেস্ক :: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান হয়ে গেল। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার মতো ফিটনেস অর্জন করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টে খেলতে হলে মাশরাফিকে ফিটনেস পরীক্ষা পার করতে হতো। আজ সেই পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন ম্যাশ। চলতি টুর্নামেন্টের তিনটি দল তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছে। লটারীর মাধ্যমে নির্বাচিত হবে মাশরাফির ঠিকানা।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন মাশরাফি। কিন্তু ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও গৃহবন্দী থাকতে হয়। গত কয়েকদিন আগে তাকে আবারও অনুশীলনে দেখা যায়। আজ রবিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিতে আসেন মাশরাফি। বিসিবি ট্রেনার তুষার কান্তি হাওলাদারের অধীনে তিনি পরীক্ষা দেন। তিনি সেই পরীক্ষায় পাস করেছেন।

দীর্ঘদিন পর ছোট সংস্করণে গতিময় ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। চোট-আঘাতের সঙ্গে লড়েই তার পুরোটা ক্যারিয়ার কেটেছে। এবারও ফিরছেন চোট-আঘাত আর করোনাকে জয় করে। মাশরাফিকে পেতে আসরে নেমেছে তিনটি দল—জেমকন খুলনা, ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। বেক্সিমকো ঢাকাও নাকি ম্যাশকে পেতে আগ্রহী। যে কারণে অবধারিতভাবে লটারি করতে হবে বিসিবিকে। লটারির মাধ্যমে নির্ধারণ হবে মাশরাফি কোন দলে খেলবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: