শনিবার, ২৭ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শেয়ার বাজার

৪ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, আরেএকে সিরামিকস ও সাউথবাংলা ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত...

পুঁজিবাজারে বেড়েছে সূচক

করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত লকডাউনের অষ্টম দিন সোমবার (১২ এপ্রিল) সূচকের

শেয়ারবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিউজ ডেস্ক :: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (১৬ মার্চ) পুঁজিবাজারে সূচক কমার

ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ২ কোম্পানি

নিউজ ডেস্ক :: পুঁজিবাজারের তালিকাভুক্ত এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড ক্রেডিট

শেয়ারবাজারে আর ১৯৯৬ ও ২০১০ ফিরে আসবে না

নিউজ ডেস্ক :: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি বিভাগে দুর্বলতা থাকলেও শেয়ারবাজারে

পুঁজিবাজারে অলস পড়ে আছে ২১ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক :: অবণ্টিত লভ্যাংশ হিসেবে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রায় ২১

বেক্সিমকোর তালিকাভুক্ত দুই কোম্পানিতে চার পরিচালক

নিউজ ডেস্ক :: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)

তৈরি পোশাক নয়, ব্যাগ উৎপাদনের মেশিনারি কিনবে এসকে ট্রিমস

নিউজ ডেস্ক :: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের পরিকল্পনায় কিছুটা

মডার্ন সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মডার্ন সিকিউরিটিজ লিমিটেড

৩০ মে পর্যন্ত স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ

 নিউজ ডেস্ক : আগামী ৩০ মে পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)

অগ্রিম আয়করের কারণে লোকসান প্রথমবারের মতো লভ্যাংশ দেবে না হাইডেলবার্গ

সিমেন্টের অত্যাবশ্যকীয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রিম আয়কর সমন্বয়ের সুযোগ না থাকায় ২০১৯ হিসাব বছরে লোকসান গুনতে হয়েছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডকে। যদিও আগের বছরের তুলনায় ২০১৯ হিসাব বছরে কোম্পানিটির বিক্রি বেড়েছে। এর ফলে প্রথমবারের মতো সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে হাইডেলবার্গ ১ হাজার ১৯৮ কোটি টাকার সিমেন্ট বিক্রি করেছে, যেখানে এর আগের বছর বিক্রি হয়েছিল ১ হাজার ১১৫ কোটি টাকার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির গ্রস মুনাফা হয়েছে ১২২ কোটি টাকা, যা এর আগের বছরে ছিল ১৯৩ কোটি টাকা। কর পরিশোধের পর ২০১৯ হিসাব বছরে কোম্পানিটির ১৮ কোটি টাকা লোকসান হয়েছে, যেখানে এর আগের বছরে মুনাফা ছিল ৮০ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩০ পয়সা, যেখানে আগের বছর ইপিএস ছিল ১৪ টাকা ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৭১ টাকা ৮৮ পয়সা, যা এর আগের বছরে ছিল ৮২ টাকা ৬৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফএস) হয়েছে ৪ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরে ছিল ১১ টাকা ৩১ পয়সা। আগামী ২৪ জুন বেলা ১১টায় কোম্পানিটির নারায়ণগঞ্জের কারখানায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুুষ্ঠিত হবে। বিনিয়োগকারী বাছাইয়ের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মে। ২০১৮ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এর আগে ২০১৭ সালে ১৫০ শতাংশ, ২০১৬ সালে ৩০০ শতাংশ, ২০১৫ সালে ৩০০ শতাংশ এবং ২০১৪ সালে ৩৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। জানতে চাইলে হাইডেলবার্গ সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জসিমউদ্দিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, মূলত অগ্রীম আয়করের কারণেই আমাদের ২০১৯ সালে লোকসান হয়েছে। যদিও গত বছরের ১৯ ডিসেম্বর অগ্রীম আয়করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। কিন্তু এটিও আমাদের জন্য বাড়তি চাপ হয়ে যায়। কারণ আগে অগ্রীম আয়কর পরবর্তী সময়ে সমন্বয়ের সুযোগ ছিল। কিন্তু বর্তমানে এটি চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত সিমেন্ট খাতের কোম্পানিগুলোর ক্ষেত্রে কাঁচামাল আমদানির ওপর ৫ শতাংশ হারে অগ্রীম আয়কর থাকলেও সেটি ন্যূনতম করদায় হিসেবে বিবেচিত হতো না। এর ফলে করযোগ্য আয়ের ওপর প্রদেয় করের সঙ্গে আমদানি স্তরে প্রদত্ত অগ্রীম আয়কর সমন্বয়ের সুযোগ ছিল। কিন্তু ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থবিলে সংশোধনীর মাধ্যমে সিমেন্ট উৎপাদনে ব্যবহূত কাঁচামাল আমদানির ক্ষেত্রে আদায়কৃত ৫ শতাংশ অগ্রীম আয়কর ন্যূনতম করদায় হিসেবে নির্ধারণ করা হয়। এর ফলে এ প্রদত্ত কর চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে। যদিও পরবর্তী সময়ে সিমেন্ট খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৯ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসআরও জারির মাধ্যমে সিমেন্ট খাতের অগ্রীম আয়কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করে। তবে এতে করভার কিছুটা কমলেও চূড়ান্ত করদায় হিসেবে বিবেচনার কারণে এখনো বাড়তি কর দিতে হচ্ছে সিমেন্ট উৎপাদকদের।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: