শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

ফের উত্তাল হংকং, ৫০ গণতন্ত্রপন্থী গ্রেফতার

নিউজ ডেস্ক :: ফের আন্দোলনের দানা বাঁধছে হংকংয়ে। গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগ তুলেছে দেশটির স্থানীয় প্রশাসন। একে কেন্দ্র করে অন্তত ৫০ জন গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৬ জানুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যদিও তাদের গ্রেফতারের বিষয়ে হংকং পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এফপিকে জানায়, ‘সকালে অভিযান চালিয়ে ৫০ জনের মতো ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান আরও চলতে পারে।’

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে হংকংয়ের লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়।

এদিকে হংকং ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বলা হয়, গত বছর লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনের জন্য গণতন্ত্রীপন্থী প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোট দেওয়ায় বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এআই/ এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: