রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

পানির নিচে গৌরনদীর মাটির রাস্তা জনদূর্ভোগ চরমে

শামীম আহমেদ, বরিশাল : দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে চলতি বর্ষা মৌসুমের পানিতে তলিয়ে গেছে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ডানডোবা গ্রামের মাটির রাস্তা। এতে ভোগান্তিতে পরেছে ওই গ্রামের শতাধিক পরিবার।

ওই গ্রামের বিপুল কুমার, রহিম হাওলাদার, আকফাত সরদার, পরিমল তালুকদারসহ এশাধিক বাসিন্দারা জানান, উত্তর ধানডোবা ধীরেন ঘরামীর বাড়ী থেকে সাবেক ইউপি সদস্য শিমুল সরদারের বাড়ী পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তা দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি। ফলে প্রতিবছর বর্ষা আসলেই পানি তলিয়ে যায়।

এবছর বর্ষার শুরুতেই সড়কটি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তারা ক্ষোভ প্রকাশ করে আরও জানান, প্রতি বছরই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সড়কটি সংস্কারের জন্য একাধিক বার জানানো হলেও সড়কটি সংস্কারের জন্য কেউ এগিয়ে আসেনি।

এবিষয়ে বার্থী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ধানডোবা গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, মাটির রাস্তাটি সংস্কারের জন্য এবছর কর্মসংস্থান কর্মসূচীর আওতায় প্রকল্প গ্রহণ করা হয়েছিলো কিন্তু করোনা ভাইরাসের কারনে প্রকল্প বন্ধ থাকায় রাস্তাটির সংস্কার করা যায়নি।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদার ব্যবহৃত ০১৭১৬৭০৭০৮২ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তার নম্বরটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি। অপরদিকে উপজেলার মাহিলাড়া, জয়শুরকাঠী ও হাপানিয়া এলাকার কয়েকটি সড়কে পানী ও কাঁদায় থাকায় চরম দূর্ভোগে পরেছে বাসিন্দারা। সড়কগুলো দ্রুত সংস্কার করে পাকাকরনের জন্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল­াহর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: