রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

ভারতীয় অভিনেত্রী রাগিনী গ্রেফতার হলেন

নিউজ ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তে বলিউডে মাদকের প্রাচুর্যতার প্রসঙ্গ উঠে এসেছে।বিষয়টি নিয়ে তোড়জোড়ে তল্লাশি চালাচ্ছেন ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআই। মাদক পাচারে জড়িতদের অনেক সেলিব্রেটির নাম জানা যাচ্ছে।

এবার মাদকপাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তার বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের (সিসিবি) একটি দল। এসময় রাগিনীর ফোন-ল্যাপটপসহ বেশিকিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে তদন্তকারীরা সিসিবি দফতরে নিয়ে গেলে গ্রেফতার দেখানো হয় এ অভিনেত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করে সিসিবি। কিন্তু হাজির না হয়ে নিজের ফোন নম্বরও বদলে ফেলেন রাগিনী। এরপরই তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরেই রাগিনীর বাড়িতে গিয়ে উপস্থিত হয় সিসিবির তদন্তকারীরা।

জানা গেছে, কিছুদিন আগে রবি নামে রাগিনীর এক ঘনিষ্ঠ বন্ধু মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হন। জিজ্ঞাসাবাদে রবি রাগিনীর নামসহ মাদক কারবারে আরও কিছু তথ্য দেন।

বেঙ্গালুরুতে জন্ম নেয়া ভারতীয় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর ২০০৯-এ ‘বীর মাদাকারি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার ব্যবসাসফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে কেম্পে গৌড়া, রাগিনী আইপিএস, শিবা, বাঙ্গারি প্রভৃতি।

তথ্যসূত্র: ডেকান ক্রনিকাল


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: