রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক গান শেয়ার করছে ইসরায়েলিরা

নিউজ ডেস্ক :: মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে অপমান গাওয়া গান ইউটিউবে শেয়ার করছে ইসরায়েলি ফুটবল ভক্তরা। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আরব সদস্য আয়মান ওদেহ এমন অভিযোগ করেছেন। ওদেহ বলেন, ইসরায়েলি ফুটবল ক্লাব বেইতার জেরুজালেমের ভক্তরা সম্প্রতি ইউটিউবে মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক গান প্রকাশ করেছে। তিনি বলেন, ‘বিশ্বে ইসলাম ভীতিমূলক উস্কানির প্রেক্ষাপটে’ সম্প্রতি জনপ্রিয়তা পেতে শুরু করে ওই গানগুলো। আপত্তিজনক এসব গান মুছে দিতে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান ইন্টারনেট জায়ান্ট গুগলের প্রতি আহ্বান জানিয়েছেন ওদেহ।

ফ্রান্সে মুহাম্মদ (সা.) এর আপত্তিজনক ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে পুরো মুসলিম বিশ্ব প্রতিক্রিয়া দেখাচ্ছে। আর এরই মধ্যে ইসরায়েলের ফুটবল ভক্তরা ইসলাম ও রাসুল (সা.) কে নিয়ে আপত্তিজনক গান প্রকাশ করে উস্কানি আরও বাড়াতে চাচ্ছে।

সম্প্রতি মতপ্রকাশের অধিকার ব্যাখ্যা করতে গিয়ে মহানবী (সা.) এর কার্টুন দেখিয়ে হত্যাকাণ্ডের শিকার হন ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটি। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। এরপর ম্যাক্রোঁ বলেছেন, তার দেশ এ ধরনের কার্টুন ছাপানো থেকে বিরত থাকবে না।

এর জবাবে কুয়েত, কাতার, জর্ডান, মরক্কোসহ বেশ কয়েকটি আরব দেশ ও তুরস্ক ফ্রান্সের পণ্য বর্জন করতে তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানায়। সৌদি আরবও ওই ব্যঙ্গচিত্রের নিন্দা জানিয়েছে। তবে ফরাসি পণ্য বর্জনের মতো কোনও পদক্ষেপ নেয়নি দেশটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: