শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

সৌমিত্রর মোমমূর্তি তৈরি করলেন ভাস্কর সুশান্ত রায়

নিউজ ডেস্ক :: ওপার বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কিছুদিন হলো তিনি চলে গেছেন না ফেরার দেশে। গুণি এই অভিনেতাকে হৃদয়ে ধারণ করে তাকে স্মরণে রাখতে এবার তৈরি করা হয়েছে মোমের মূর্তি। প্রয়াত অভিনেতা, কবি ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের এ মোমমূর্তিটি স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গের একটি আর্ট গ্যালারিতে।

মূর্তিটি তৈরি করেছেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়। যিনি কিছুদিন আগে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের একটি মোমমূর্তি বানিয়েছিলেন। ভাস্কর সুশান্ত রায় জানান, সৌমিত্রর মূর্তি তৈরির পরিকল্পনা ছিল গত পাঁচ বছর আগেই। কিন্তু নানা কারণে কাজটি আর করা হয়নি। তবে এবার অভিনেতার মৃত্যুর পর তড়িঘড়ি করে কাজ শুরু করে দেন এবং মাত্র ৪৫ দিনে শেষ করেন মূর্তির কাজ। এর আগে ২০০৮ সালে মাত্র ১২ দিনে তিনি তৈরি করেছিলেন ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার মূর্তি।

সৌমিত্রের মূর্তিটি হঠাৎ দেখলে চমকে যাবেন অনেকেই। লাল সিল্কের পাঞ্জাবি আর তসর রঙা উত্তরীয় নিয়ে বই হাতে দাঁড়িয়ে আছেন তিনি। দেখে মনে হবে এখনই যেন বইয়ের পাতাটা খুলে পড়তে শুরু করবেন অভিনেতা।

আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারিতে গত কয়েকদিন ধরে এভাবেই দাঁড়িয়ে আছে সদ্য প্রয়াত অভিনেতার মোম মূর্তি। যা দেখতে রীতিমতো ভিড় করছেন উৎসাহী মানুষ। গত শনিবার থেকে সর্বসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয় মূর্তিটি। যা উদ্বোধনে করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: