শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম
ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে হজক্যাম্প থেকে চুরির ঘটনায় গ্রেপ্তার ২ গোপীবাগে পার্ক প্রকল্প ঘিরে উত্তেজনা, ক্ষতিপূরণ ছাড়াই বাড়ি ভাঙার অভিযোগ

মুক্তি পেলেন সাংবাদিক কাজল

নিউজ ডেস্ক :: ফটোসাংবাদিক সফিকুল ইসলাম কাজল কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় যান তিনি।

শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক এতথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক কাজল। তার সন্ধান চেয়ে আন্দোলনে নামেন সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। এক পর্যায়ে গত ৩ মে তার সন্ধান পাওয়া যায়।

সন্ধান পাওয়ার পর বেনাপোল থেকে গ্রেপ্তার করে কাজলের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হহাইকোর্ট থেকে জামিন পান সাংবাদিক কাজল।
এরপর ১৭ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।

ওইদিন রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: