বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

দায়িত্ব গ্রহণের শুরুতেই ধাক্কা খেল বাইডেন

নিউজ ডেস্ক :: আমেরিকার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় ধাক্কা খেল জো বাইডেন। অভিবাসন নিয়ে সম্প্রতি সংস্কার কার্যক্রম শুরু করেন নতুন প্রেসিডেন্ট। তিন মাসের বেশি সময়ের মধ্যে আমেরিকা থেকে অবৈধদের বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা দেন তিনি। আর এতেই আপত্তি জানিয়েছে দেশটির আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জানুয়ারি) বাইডেনের সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন টেক্সাস জেলা আদালত। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ প্রিয়ভাজন বিচারক ড্রিও টিপটন সাময়িক সময়ের জন্য এই স্থগিতাদেশের নির্দেশ দেন। ফলে বৈধ কাগজপত্রহীন আমেরিকা প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে।

বিচারকের মন্তব্য, সিদ্ধান্তটির পক্ষে কোনও শক্তপোক্ত বা যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি বাইডেন প্রশাসন। তবে আগামী ১৪ কর্মদিবসের মধ্যে আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জের সুযোগ পাবে নতুন সরকার।

এর আগে আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই ১৭টি নির্বাহী আদেশ ও ঘোষণায় স্বাক্ষর করেন বাইডেন। যাতে বিতাড়ন ঠেকানোর পাশাপাশি ছিল এক কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশনা। একই সাথে সাতটি মুসলিম দেশের ওপর ট্রাম্প প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়ারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: