রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
সেনবাগ উপজেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়েছে। মৃত মোজাম্মেল হোসেন (৪৪), জেলার সদর উপজেলার সোনাপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি উত্তর সাহাপুর গ্রামে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান জানান, করোনা উপসর্গ থাকায় উত্তর সাহপুর মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হোসেনের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। গত (২৮ মে) শনিবার আসা রিপোর্টে তার নমুনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে হোম আইসোলেশনে ছিলেন। আজ সোমবার সকালে নিজ বাড়ীতে মৃত্যু হয় তাঁর। সকল ধরনের নিয়ম মেনে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪জনের মৃত্যু হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: