শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু মুন্সীগঞ্জের গোয়ালীমান্দ্রা হতে ৫১০ পিস ইয়াবাসহ ০৪ জন গ্রেফতার জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় নিরাপত্তা বাড়াল পুলিশ

নিউজ ডেস্ক :: ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের পাশাপাশি কাজ করবে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা শহরের যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলো স্পটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। ফুটবল খেলাকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ থাকবে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার ৮ বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেনো পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেন।

এদিকে কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষ-বিপক্ষের সংঘাত-হানাহানিতে এ পর্যন্ত সারাদেশে অন্তত চারজন খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: