শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

রাজশাহীতে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী পালিত

আব্দুল আলিম, রাজশাহী : মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকীতে রাজশাহীতে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন হয়েছে। বাংলাদেশ – ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ রাজশাহী বিভাগ আজ বিকালে রাজশাহী প্রেসক্লাব মিলনয়তনে সভ্যতার সংকটে অহিংসা দর্শন শীর্ষব এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি প্রকৌশলী শামসুল আলমের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বড়জাহান,এস এম কামরুজ্জামান জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, সালাউদ্দিন মিন্টু, শ্রী গুরুপদ সরকার, সিনিয়র সাংবাদিক সরকার শরিফুল ইসলাম ও রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সভায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের বোয়ালিয়া আহবায়ক সাগর নোমানী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সাধারণ সম্পাদক সাজেদুর হক টিটু, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফয়সাল সরকার রিচার্ড, সহ-সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামু, রাহাত, মোঃ আব্দুল মাজেদ, সাংবাদিক ফারুক আহমেদ,ইউসুফ আলী, রাতুল সরকার,অভিলাষ দাস তমাল,জামিল হোসেন জনিসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা গান্ধীর অহিংসা দর্শনকে ধারণ করে পৃথিবীতে যে সভ্যতার সংকট চলছে তার উত্তোরন ঘটাতে হবে। বক্তারা আরো বলেন বাংলাদেশের যে লুট পাট ও সহিংসতার রাজনীতি চলছে গান্ধীর অহিংসা দর্শনকে ধারণ করেই তা মোকাবেলা করতে হবে। তাঁরা রাশিয়া উইক্রেন চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের জন্য বিশ্ব নেতাদের উদ্যোগ গ্রহণ করার দাবী জানান। তারা বলেন এই যুদ্ধ বন্ধ করতে না পারলে আগামীতে সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। আলোচনা সভার শুরুতে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: