বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

জমিদারি মানসিকতাই তো ফ্যাসিবাদ: উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরাই শুধু নাগরিকের মর্যাদা পাবে, বাকিদের কোনো নাগরিক অধিকার নাই। এই ধরনের জমিদারি মানসিকতাকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা।

রোববার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভবঘুরে, উদ্বাস্ত সরানোর প্রক্রিয়ার সমালোচনা করে তিনি একটি পোস্ট দেন।

পোস্টে উমামা ফাতেমা বলেন, ‘ক্যাম্পাস থেকে ভবঘুরে, উদ্বাস্তু সরানোর জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করা উচিত।’

তিনি বলেন, ‘রাস্তাঘাটে মানুষকে মারধর করে তো লাভ নাই, জীবন-জীবিকার প্রয়োজনে তারা মারধরে অভ্যস্ত।’

পোস্টে তিনি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি শিক্ষার্থীরাই শুধু নাগরিকের মর্যাদা পাবে? বাকিদের কোনো নাগরিক অধিকার নাই? এমন প্রশ্ন রেখে বলেন, ‘এই ধরনের জমিদারি মানসিকতাই তো ফ্যাসিবাদ।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: