শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনাম
বিদেশি ঋণ আর সহায়তা জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না ফের পয়েন্ট হারিয়ে শিরোপার লড়াই কঠিন করে তুলল রিয়াল মাদ্রিদ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মার্চে সড়কে ঝরেছে ৫৩২ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন শোক কাটিয়ে শুটিংয়ে ফিরলেন প্রিয়াঙ্কা সরকার ইসলামাবাদে আলোচনায় অংশ নিচ্ছেন ইরানি প্রতিনিধি দলের ৭১ জন সদস্য কালিয়াকৈর চন্দ্রা এি মোড়ে তাকওয়া পরিবহন মরণযান ও জ্যাম সৃষ্টির মুল কারণ নড়াইলের কালিয়ায় অবৈধভাবে মজুদ ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ও আটক ১ বরিশালে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন বিশ্বমঞ্চে ব্রাজিলের দাপট কমার কারণ জানালেন রোমারিও

যুক্তরাষ্ট্রে আরও হাজার মৃত্যু, নতুন আক্রান্ত পৌনে ২ লাখ

নিউজ ডেস্ক :: কমবেশি অনেক দেশেই করোনার দাপট কমলেও ব্যতিক্রম মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখনও প্রতিদিনই প্রায় হাজারো মানুষের প্রাণহানি ঘটছে ভাইরাসটিতে। গত একদিনেও এর ব্যত্যয় ঘটেনি। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ২ লাখ মানুষ। অন্যদিকে, বরাবরের মতো পিছিয়ে সুস্থতার হার।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭২ হাজার ১০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ২৭ লাখ ৭৭ হাজার ১৭৪ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৯৭২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬৩ হাজার ৬৮৭ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় ৯৫ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৭৫ লাখ ৪৮ হাজার ৯৪০ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯১ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ২২৩ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৩৪ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৭০ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৪৫ হাজার মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ৯০ জনের প্রাণহানি ঘটেছে।

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৬ লাখ ৬৪ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ১১২ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৪০ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ২৭৬ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ২১৫ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৯০৭ জনের।

এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
এআই/এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: