শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মে দিবসে শ্রমিক অধিকারের দাবিতে সংযুক্ত শ্রমিক ফেডারেশনের র‌্যালি ও সমাবেশ ​ঘাম ও বঞ্চনার আখ্যান : মে দিবসের আত্মজিজ্ঞাসা ও বাংলাদেশের বাস্তবতা-মুকুল হোসেন ঘামে গড়া অর্থনীতি: শ্রমিক কি পেয়েছে তার ন্যায্য অধিকার? কে এম মোবারক উল্ল্যাহ শিমুল” ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চৌদ্দগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস পালিত নড়াইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ইতালিতে আপন ভাইকে খুন, ভিডিও কলে দেখালেন পরিবারকে অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি–টোয়েন্টিতে নামছে বাংলাদেশ শ্রমিক দিবসে যে বার্তা দিলেন শাকিব খান কারাগার থেকে গৃহবন্দী করা হয়েছে অং সান সু চিকে

বসানো হলো পদ্মা সেতুর ৪০তম স্প্যান

নিউজ ডেস্ক :: ফলভাবে বসানো হয়েছে পদ্মা সেতুর ৪০তম স্প্যান (২-ই)। আজ শুক্রবার সকাল ১১টা পাঁচ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানো হয়। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৬ হাজার মিটার অর্থাৎ ছয় কিলোমিটার। এখন আর বাকি রয়েছে একটি মাত্র স্প্যান।

এর আগে গত ২৭ নভেম্বর বসানো হয় সেতুর ৩৯তম স্প্যান। মাত্র সাত দিনের মাথায় বসানো হলো এ স্প্যান। সেতুর শেষ স্প্যানটি বসবে বিজয় দিবসের আগেই। আর এ ৪১তম স্প্যান বসবে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর। তখন দৃশ্যমান হবে পুরো সেতুর ৬ হাজার ১৫০ মিটার।

এ বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ছয়শ’ টন ওজন ধারণ ক্ষমতাসম্পন্ন ভাসমান ক্রেন তিয়ান-ই এর মাধ্যমে তিন হাজার ১৪০ টন ওজনের ধূসর রঙ এর ১৫০ মিটার দৈর্ঘের ৪০তম স্প্যানটিকে নিয়ে নির্ধারিত ১১ ও ১২ নম্বর পিলারের কাছে রাখা হয়। ক্রেনটি নির্ধারিত পিলারের সামনে পৌঁছানোর পরই নোঙরের কাজ করা হয়।

তিনি আরও জানান, আজ শুক্রবার সকাল থেকে স্প্যান বসানোর সকল কাজ শুরু করা হয়। সবকিছু ঠিকঠাক থাকায় সফলভাবেই সেতুর ৪০তম স্প্যান বসানো সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্ট্রিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) মূল সেতুর কাজ ও নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: