বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
স্বৈরাচারের ভূত এখনও রয়ে গেছে: তারেক রহমান মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান বরিশালে ঐক্যের বন্ধনে ব্যতিক্রমী আয়োজনে গুঠিয়ায় ভেদাভেদহীন বর্ষবরণ উৎসব গোপালগঞ্জে বর্ণিল উৎসবে ১৪৩৩-কে বরণ: বৈশাখী শোভাযাত্রা ও সুরের মূর্ছনায় মাতোয়ারা জেলাবাসী নড়াইলে বাংলা বর্ষবরণ উপলক্ষে জমজমাট লাঠি খেলা অনুষ্ঠিত কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন শিবালয়ে সামাজিক অবক্ষয় রোধে ৪৯টি মসজিদের ইমাম এবং কমিটির আলোচনা সৎসঙ্গ শিল্পী গোষ্ঠীর উদ্যেগে আলোচনা সভা কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডোমারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: পরকীয়া নিয়ে স্বামী–পরিবারের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ

ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: কাদের

নিউজ ডেস্ক :: রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৩ ডিসেম্বর) ডিটিসির বোর্ড সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মাসেতু নির্মাণ করতে পারি তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। দেশের উন্নয়ন ও অর্জনের সাথে ঢাকা শহরের চেহারার কোন মিল নেই। ঢাকাকে গ্রীন এন্ড ক্লিন সিটিতে দেখতে চাই, এর জন্য যা যা করার সবই করবে সরকার।

ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিউমার্কেট মোড়, পল্লবীসহ শহরের বিভিন্ন এলাকায় ইজিবাইক, ব্যাটারিচালিত রিক্সা বন্ধে ডিএমপির সহযোগিতা নিয়ে দুই মেয়রকে কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়াও ফুটপাত উদ্ধারের কার্যক্রমও জোরদার করতে হবে।

রুট পারমিটের বিষয়ে বিদ্যমান আইন- বিধি পর্যালোচনা করে নতুন প্রস্তাব তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, নির্মাণাধীন বিআরটির কাজ দ্রুত শেষ করে জনভোগান্তি কমাতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মোটরসাইকেলে হেলমেট যারা পড়বে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনভাবেই রাজনৈতিক পরিচয় এক্ষেত্রে বিবেচনায় আনা যাবে না। গাড়ীতে অবৈধভাবে যারা হুটার ব্যবহার করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।

এসময় ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: