বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নড়াইলে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের মানিকগঞ্জে আলোচিত হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন চৌদ্দগ্রামে কানাইল খালে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি স্কুল ছাত্রী আনজুম হত্যা মামলার চার্জশিটে নারাজি, পুনঃ তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন এক মাসের ব্যবধানে গোবিপ্রবিতে ভিসি পদে ফের পরিবর্তন: নতুন উপাচার্য ড. সোহেল হাসান আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ

একদিনে তিন লক্ষাধিক করোনা শনাক্তের রেকর্ড

নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদিনে রেকর্ড তিন লাখের বেশি করোনা শনাক্তের তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে ৩ লাখ ৭ হাজার ৯৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ডিসেম্বরে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এটি একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের সংখ্যা। এর আগে একদিনে শনাক্তের রেকর্ড হয়েছিল ৬ সেপ্টেম্বর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ওই দিন বিশ্বে ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। খবর বিবিসির

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে মারা গেছে আরও ৫ হাজার ৫০০ জন মানুষ। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৯ লাখ ১৭ হাজার ৪১৭ জন।

নতুন করে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হচ্ছে ভারত, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে। গত রোববার ভারতে একদিনে করোনা শনাক্ত হয়েছে ৯৪ হাজার ৩৭২ জনের, যুক্তরাষ্ট্রে ৪৫ হাজার ৫২৩ জনের এবং ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারত এবং যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায় এবং ব্রাজিলে মারা গেছে ৮৭৪ জন।

যুক্তরাষ্ট্রের পর ভারতে এখন করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। বাংলাদেশ সময় সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন এবং মৃতের সংখ্যা ৭৮ হাজার ৫৮৬ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: