মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

মোংলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

মোংলা থেকে মোঃ নূর আলম : বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ১২ আগস্ট বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস’র আয়োজনে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল-কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার, সাংবাদিক আমির হোসেন আমু, জেজেএস’র তরুন বড়–য়া, রূপান্তরের বিপাসা রায় প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন সমাজে পুষ্টির চাহিদা মেটাতে মাতৃত্বকালীণ ভাতাসহ সরকারের নানাবিধ উদ্যোগ আছে। সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাজের পুষ্টিমান’র উন্নয়ন ঘটাতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: