শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বরিশালে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে এক অটোরিকশা চালককে হত্যা করে হাত-পা বেঁধে খালে কচুরিপানার মধ্যে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। ওই অটোচালক অটোসহ নিখোঁজের ৮দিন পর বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বার্থী হাইস্কুলের সামনের খালে কচুরিপানার মধ্য থেকে তার অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ। দুপুর ২টার দিকে (মামুন রাড়ির) লাশ সনাক্ত করে তার স্বজনরা।

এর আগে গত ১৯ আগস্ট অটোরিক্সা সহ নিখোঁজ হয় পাশ্ববর্তী উজিরপুর উপজেলার বাসিন্দা মো. মামুন। মামুনকে হত্যা করে হাত-পা বেঁধে লাশ খালে ফেলে দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনতাই করেছে বলে সন্দেহ পুলিশের।

গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার জানান, গত ১৯ আগস্ট দিবাগত রাত ৯টার দিকে বাটাজোর থেকে ইজি বাইকে যাত্রী নিয়ে ভূরঘাটার দিকে যায় মামুন। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সে উজিরপুরের বাসিন্দা। এ ঘটনায় উজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করে তার পরিবার। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গৌরনদী থানার ওসি গোলাম সরোয়ার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: